| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুনগোলায় অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৯:১৬:২৯:অপরাহ্ন  |  ৭২৫ বার পঠিত
নুনগোলায় অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় নুনগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহযোগিতায় এবং প্রোগ্রাম ফর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (পেসড)-এর বাস্তবায়নে এ ছাগল বিতরণ করা হয়। এটি প্রকল্পটির ১১তম পর্যায়ের ছাগল বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু।

অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, বিএনপি নেতা শামিম হোসেন ও খালেক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা বিপুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া নুনগোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক শাকিউল আলম, প্রশাসনিক কর্মকর্তা (সচিব), ইউপি সদস্য, হিসাব সহকারী, উদ্যোক্তা, গ্রাম পুলিশ, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং ছাগল গ্রহণকারী সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। একটি ছাগল শুধু তাৎক্ষণিক সহায়তা নয়; সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে এটি পরিবারের জন্য ভবিষ্যতে আয়ের একটি স্থায়ী উৎস হতে পারে। এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে পারবেন।

বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব। বিশেষ করে বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের জন্য আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা হলে তারা অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে পরিবারের আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠান শেষে নির্বাচিত অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। ছাগল পেয়ে সুবিধাভোগীরা আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ছাগলগুলো যথাযথভাবে লালন-পালনের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের পরিবারের আর্থিক সহযোগিতায় কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সদর উপজেলা ও নুনগোলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪