| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৯:৫২:৩৬:অপরাহ্ন  |  ৯১০ বার পঠিত
আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর চরপাথালিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়েগেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে রুহুল আমিনের দোতলা ফার্নিচারের দোকান, ধীরেন চন্দ্র দাসের ফার্মেসি, অরুন ডাক্তারের ফার্মেসি এবং রবীন্দ্র চন্দ্র দাস, অসীম রায় ও বংশী চন্দ্র দাসের খালি দোকান পুড়ে যায়।

দোকান মালিক রুহুল আমিনের জানান, তার দোকানে থাকা নগদ ১ লাখ ৬২ হাজার টাকা, প্রায় ২০ লাখ টাকার যন্ত্রাংশ এবং প্রায় ৭২ লাখ টাকার কাঠ ও ফার্নিচারসহ বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া অপর চার দোকানে আনুমানিক আরও ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে সংশ্লিষ্ট দোকান মালিকরা জানান।

খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি দল রাত ১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. কফিল উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪