| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাণীনগরে আনসার-ভিডিপির উদ্যোগে ২ হাজার ৫০টি বৃক্ষরোপণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ১৯:১৩:৪৮:অপরাহ্ন  |  ৪০৪ বার পঠিত
রাণীনগরে আনসার-ভিডিপির উদ্যোগে ২ হাজার ৫০টি বৃক্ষরোপণ

নওগাঁ প্রতিনিধি: বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ২ হাজার ৫০টি চারা রোপণ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন সড়কে এসব চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে আনসার ও ভিডিপির এ উদ্যোগে সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক আব্দুল জব্বার, প্রশিক্ষিকা মোছাঃ জান্নাতি খাতুন এবং বিভিন্ন পদমর্যাদার আনসার ও ভিডিপি সদস্যরা।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বাড়াতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আনসার ও ভিডিপির সদস্যরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সার্বিকভাবে আনসার ও ভিডিপির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪