| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশ-বিদেশে ঐতিহাসিক গুরুত্ব পাবে ‘পুন্ড্রনগর থেকে বগুড়া’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ২০:৪০:৫৯:অপরাহ্ন  |  ৫৬৩ বার পঠিত
দেশ-বিদেশে ঐতিহাসিক গুরুত্ব পাবে ‘পুন্ড্রনগর থেকে বগুড়া’

বগুড়া প্রতিনিধি: আগামী জানুয়ারি মাসে ‘পুন্ড্রনগর থেকে বগুড়া’ শীর্ষক বিশেষ সেমিনার আয়োজন করবে ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা। সংগঠনের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বগুড়ার ৭৫ বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নভেম্বর মাসে গুরুত্বপূর্ণ ইতিহাস গ্রন্থ প্রকাশ করা হবে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা, সাহিত্য, অর্থনীতি, বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাসহ বিবর্তনের তথ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার। তিনি জানান, বগুড়ার ইতিহাস, ঐতিহ্য, প্রত্নসম্পদ সংরক্ষণ, গবেষণা কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের কাছে গৌরবময় ইতিহাস তুলে ধরতে প্রামাণ্য তথ্য সংরক্ষণ ও প্রকাশ করা হবে। গবেষণার নতুন ক্ষেত্র তৈরির পাশাপাশি দেশ-বিদেশে ঐতিহাসিক গুরুত্ব আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব। 

এরআগে, বুধবার রাতে বগুড়া নার্সিং হোম সভাকক্ষে জরুরি সভা করে ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থা। সভাপতিত্ব করেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম রাজিউল্লাহ। বৈঠকে জানুয়ারি মাসে 'পুন্ড্রনগর থেকে বগুড়া' শীর্ষক সেমিনার এবং নভেম্বর মাসে গুরুত্বপূর্ণ ইতিহাস গ্রন্থ প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মাহবুবর রহমান, ডা. মশিহুর রহমান, বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড. বেলাল হোসেন, সরকারি শাহ সুলতান কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড. সাহিদুর রহমান, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, জিয়াউর রহমান, ডা. মতিউর রহমান, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) পরিচালক ড. শেখ মোহাম্মদ মেহদী মোহাম্মদ, ড. সাকিল আহাম্মেদ, আসাদুল হক কাজল, মোতাসিম বিল্লাহ, অ্যাডভোকেট চৌধুরী রওশন জাহান, মুহাম্মদ মমিনুল ইসলাম, ফজলুল হক, আস্তারী রহমান, শাহানা ইউসুফ রুশি, অ্যাডভোকেট গোলাম মোস্তফা জিয়ন, টিএম মামুন, মাসুম আওরঙ্গজেব, শেখ আবু হাসনাত, জাহেদুর রহমান, নুরে আলম সিদ্দিকী, প্রভাষক রুবেল রানা, জাহিদ হাসান, তাপসি আক্তার মিনা, এম ফজলুল হক বাবলু, মোস্তাফিজার রহমান বাবুল। 

জানানো হয়, বগুড়া শুধু উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ নয়, এটি প্রাচীন পুণ্ড্রবর্ধন পুণ্ড্রনগরকে কেন্দ্র করে গড়ে ওঠা সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক। এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষা-সংস্কৃতি, সাহিত্য, শিল্প, কৃষি, স্থাপত্য এবং সামাজিক-রাজনৈতিক বিবর্তন নিয়ে আরও ব্যাপক গবেষণা প্রয়োজন। আগামী জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বাংলাদেশ ইতিহাস পরিষদের সঙ্গে যৌথভাবে ‘পুন্ড্রনগর থেকে বগুড়া’ শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। প্রাচীন ইতিহাস, পুণ্ড্রনগরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব, বগুড়া নামকরণের ইতিহাস, কালপরিক্রমায় জনপদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশ নিয়ে দেশবরেণ্য ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪