| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির মেয়েদের নিয়ে ফেসবুকে সোহেল রানার বিস্ফোরক পোস্ট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১৭:৩১:১৯:অপরাহ্ন  |  ২২৫ বার পঠিত
এনসিপির মেয়েদের নিয়ে ফেসবুকে সোহেল রানার বিস্ফোরক পোস্ট

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই সিনেমার সফল অভিনেতা সোহেল রানা। অভিনয়ের ইতি টেনেছেন দীর্ঘদিন হলো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সরব তিনি। সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অনলাইনে অশালীন মন্তব্য নিয়ে ফেসবুকে এক পোস্টে তীব্র উষ্মা প্রকাশ করেছেন তিনি। 

শুক্রবার (৯ অক্টোবর) ফেসবুকে দেওয়অ এক পোস্টে সোহেল রানা লিখেছেন, আমরা সকলেই গালিগালাজ করতে জানি কিন্তু ভদ্রতা বা সভ্যতার কারণের জন্য করি না। কিন্তু ইদানিংকালে কিছু মহিলা হঠাৎ করে ভারত সম্পর্কে যে ভাষায় কথা বলছে তা আসলে সহ্যের সীমার বাইরে।

এনসিপি নেতারা হঠাৎ ভারত প্রীতি শুরু করেছে, মেয়েগুলো তো দৌলতদিয়ার মেয়েদের ভাষাকেও অতিক্রম করেছে। বিদেশ যাবে ৪-৫ দিনের জন্য যাওয়া-আসা ভাড়া সব আমার, সঙ্গী হয়ে যাবে!’জামায়াতের নেতারা শুধু ছেলেদের কাছে যায় না, প্রমাণ আমি নিজে। ওরা আমার কাছেও আসে! শিক্ষিকার কি নির্লজ্জ স্বীকারোক্তি, ‘আমারটা তুমি দেখবে, তোমারটা আমি দেখব চাইলে শেয়ার করো’এমনি হাজারো ধরনের নির্লজ্জ উক্তি।

পোস্টের নীচে অভিনেতা লেখেন, তিনি কিছুদিনের জন্য ফেসবুক থেকে অবসর নেবেন। এছাড়া কেউ তাঁর কথায় আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। নিজের গুনে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪