| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১০:৩৮:২০:পূর্বাহ্ন  |  ১২২০ বার পঠিত
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি: মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ৯ অক্টোবর শুক্রবার বিকালে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন।

মাগুরা জেলা পুলিশ সকলের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ; পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪