| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচিবের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১০:৪০:৪১:পূর্বাহ্ন  |  ২১১৮ বার পঠিত
উজিরপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচিবের মতবিনিময়

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিচাহিদা পূরণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন নিয়ে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেক কনকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সচিব মোঃ দেলোয়ার হোসেন। উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. কামরুল ইসলাম, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ও উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম।

সভায় মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪