| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়িয়ায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও নবীনবরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১৭:০৩:৩৭:অপরাহ্ন  |  ১২৫৭ বার পঠিত
নড়িয়ায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও নবীনবরণ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে আন্তঃস্কুল ও কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী এবং একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক ইংরেজি সংবাদ পাঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং সফিকুর রহমান কিরন এমপির সহধর্মিণী ফারহানা কাদির রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মজিবুর রহমান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ড. এ কে এম রফিকুল হক।

এসময় উপস্থিত ছিলেন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হলেন এম ফরিদ আল হোসাইন সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং নতুন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের শিক্ষাজীবনে স্বাগত জানানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪