| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজির হতে বললো হাইকোর্ট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ০৪:২২:৪৩:পূর্বাহ্ন  |  ৮৫৪ বার পঠিত
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজির হতে বললো হাইকোর্ট

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। নিজের ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) সুরক্ষায় দায়ের করা মামলাটি যদি তিনি চালু রাখতে চান, তবে তাকে ব্যক্তিগতভাবে আদালতের সামনে উপস্থিত হতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চ এই নির্দেশনা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের নভেম্বর মাসে অমিতাভ বচ্চনের পক্ষে একতরফাভাবে তার ব্যক্তিগত অধিকার সংরক্ষণের অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছিল।

পরবর্তীতে মামলার বিবাদীদের সঙ্গে বিষয়টি নিয়ে একটি সমঝোতা হলেও, কিছু প্রশাসনিক জটিলতার কারণে অমিতাভ বচ্চন এখনো আনুষ্ঠানিকভাবে সেই সমঝোতাপত্রে স্বাক্ষর করতে পারেননি।

আদালতে অভিনেতার আইনজীবী সমঝোতাপত্রে স্বাক্ষরের জন্য আরও কিছুটা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আদালত আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি তিনি সমঝোতাপত্রে স্বাক্ষর না করেন, তবে পরবর্তী শুনানির দিনে তাকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।

একই সঙ্গে ভবিষ্যতে এই মামলা সংক্রান্ত কোনো দাবি পেশ করতে হলেও তাকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে অমিতাভ বচ্চন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সে সময় জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র নাম জড়িয়ে একটি লটারি অ্যাপ চালানো হচ্ছিল, যেখানে অভিনেতার অনুমতি ছাড়াই তার ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহার করা হয়। নিজের নাম ও খ্যাতির এমন বাণিজ্যিক অপব্যবহার রুখতেই দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪