| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ১২:০৩:০২:অপরাহ্ন  |  ১১২০ বার পঠিত
নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক: নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত ২টায় সোনারগাঁয়ে কাচঁপুর সোনাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শরিফ, তার স্ত্রী  রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণে দগ্ধ হয়েছে ৪ জন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে ৪ জন ৭০ দগ্ধ হয়েছেন। তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪