| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ১৬:৫২:৪৮:অপরাহ্ন  |  ৫৫৮ বার পঠিত
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (১১ অক্টোবর)  সোমবার  শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় এর  সম্মেলন কক্ষ (মহারশী)-এ  আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ  জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে  

উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (শেরপুর-১)  হাফেজ  রাশেদুল ইসলাম  (এমপি) শেরপুর-১ ও  পুলিশ সুপার, শেরপুর, এ কে এম জহিরুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, মিজ আরিফা সিদ্দিকা   জেলা সিভিল সার্জন,  অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, সভাপতি, শেরপুর জেলা আইনজীবী সমিতি, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, প্রেসক্লাব সভাপতি , জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গা পূজা সামনে রেখে জেলার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে সকল অংশীজন একাত্মতা প্রকাশ করেন। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪