| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালপুরে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ১৭:৫৪:০১:অপরাহ্ন  |  ৪২৯ বার পঠিত
লালপুরে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে অবৈধভাবে সার বিক্রি ও অনিয়মের অভিযোগে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ অক্টোবর) সকালে লালপুর সদর ইউনিয়নের সার ডিলার ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকনকে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা সুব্রত কুমার সরকার সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন জানান,

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার লালপুর সদর ইউনিয়নের সার ডিলার ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকন পাশ্ববর্তী ঈশ্বরদী ইউনিয়নের সাব ডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেন। সারগুলো পরিবহনের সময় স্থানীয়রা গাড়িটি আটক করর পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সচরগুলো জব্দ করে এবং উপজেলা প্রশাসনকে জানায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়।

এ সময় সারগুলো অন্যস্থানে বিক্রয় করার সত্যতা স্বীকার করেন সার ডিলার। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সার বিক্রির অনিয়মের বিষয়ে উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান রয়েছে। সার নিয়ে কোন অনিয়ম করতে  দেওয়া হবেনা কাউকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪