| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিংড়ায় ভ্যানের ওপর সারবোঝাই ট্রাক উল্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ১৮:২৩:২০:অপরাহ্ন  |  ৮৮৩ বার পঠিত
সিংড়ায় ভ্যানের ওপর সারবোঝাই ট্রাক উল্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সার বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক ভ্যানের ওপর উল্টে পড়ে ভ্যান যাত্রী মাছ ব্যাবসায়ী হাসিব উদ্দিনের মৃত্যু হয়েছে। নিহত হাসিব উদ্দিন সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় আবু বক্করের ছেলে। আজ রবিবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা বাঁশের ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল ও নিহতের স্বজনরা জানান, মাছ বিক্রি করার জন্য হাসিব ভ্যান যোগে বগুড়ার রনবাঘা বাজারে যাচ্ছিলো। পথে বাঁশের ব্রীজ এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নাটোরগামী সার বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে  ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছে ভ্যান চালক। স্থানীয়রা আহত ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে ময়না তদন্ত না করেই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪