| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতুহল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২০:২৯:৪০:অপরাহ্ন  |  ৪৫৭ বার পঠিত
তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতুহল

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবারও প্রায় ১০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামের একটি গর্ত থেকে সাপটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি নিজেদের হেফাজতে নেন।

উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি। এর আগে গত ২৯ সেপ্টেম্বর উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছিল। মাত্র ১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উত্তর দর্জিপাড়া গ্রামের ইসরাইলের বাড়ির পাশের একটি গর্তে অজগরটি দেখতে পান তিনি। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। স্থানীয়দের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধারের পর বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইসরাইল জানান, সকালে বাড়ির পাশে গর্তের ভেতর সাপটি দেখতে পেয়ে তিনি স্থানীয়দের ডাকেন। পরবর্তীতে সবার সহযোগিতায় সেটিকে নিরাপদে আটক করে বন বিভাগে খবর দেওয়া হয়।

তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা জানান, "উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। সাপটিকে উদ্ধার করে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত ও নিরাপদ পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।"

অল্প সময়ের ব্যবধানে একই উপজেলায় দুটি বার্মিজ অজগর উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণীর বিচরণ ও তাদের সংরক্ষণ নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও সচেতনতা তৈরি হয়েছে। তবে পাহাড়ি বা বনাঞ্চলবেষ্টিত এলাকা না হওয়া সত্ত্বেও অজগর দুটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪