| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২৩:১৯:২৭:অপরাহ্ন  |  ২৮১ বার পঠিত
নওগাঁয় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

নওগাঁ প্রতিনিধি: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় উৎসবমুখর পরিবেশে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর সামাজিক ও আইনি অধিকার নিশ্চিতকরণ এবং তাদের উপযোগী শিক্ষা ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুদের উপযুক্ত সুযোগ ও পরিবেশ করে দিতে পারলে তারা দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করবে।

অনুষ্ঠান শেষে শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এতে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪