| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাব্যতা সংকটে বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ১৪:১৩:৩৪:অপরাহ্ন  |  ১৪৯ বার পঠিত
নাব্যতা সংকটে বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল

রাজবাড়ী প্রতিনিধি: ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার এক দিন পর আবারও নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সহজ নৌপথ হিসেবে পরিচিত রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নাব্যতা সংকটের কারণে রাত সাড়ে থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাজিরগঞ্জ ঘাটের মুখে পলি জমে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে চিঠির মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানানো হয়েছে। এ রুট দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় ১০০টি যানবাহন পারাপার হতো।

এদিকে, তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর রাত থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর বিকেল পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

এ সময় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের আট জেলার যানবাহনের চালকেরা বিকল্প রুট ব্যবহার করেন। তবে যাত্রীরা এ পথে চলাচলকারী ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিডবোটে ঝুঁকি নিয়ে নদী পারাপার হন।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪