| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ১৪:২৮:৪৩:অপরাহ্ন  |  ৮২ বার পঠিত
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।  

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনর্ভবা মিলনায়তনে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা নেতৃত্ব দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

র‍্যালি শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস ও ব্যক্তিগত পর্যায় থেকে প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল আমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভা শেষে নওগাঁ সদর উপজেলা মিলনায়তন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বাসা-বাড়ি ও কর্মক্ষেত্রে অগ্নিকাণ্ড রোধ, দ্রুত উদ্ধার তৎপরতা এবং জরুরি দুর্যোগকালীন আত্মরক্ষার নানা কৌশল প্রদর্শন করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪