| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সাংস্কৃতি অনুষ্ঠান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ১৭:০৬:০৬:অপরাহ্ন  |  ১১২৫৭ বার পঠিত
শেরপুর  বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সাংস্কৃতি অনুষ্ঠান

শেরপুর প্রতিনিধি: শেরপুর বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ২০২৬ সালের বৃত্তিপ্রাপ্ত ১৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

 জন এর মধ্য ৮জন ট্যালেন্টফুল এবং  ১১ জন সাধারন এবং জেলা পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাংস্কৃতি বিষয়ে জাতীয় পর্যায়ে  একজন এবং ভিবাগীয় পর্যায়ে তিন জন  । 

এ  অর্জনের গৌরবময় সাফল্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মোফাজ্জল হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেরপুর, মো. শহিদুজ্জামান  সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেরপুর, সৈয়দা মোহসীনা সোবাহান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেরপুর সদর শেরপুর,মো. মনসুর আলী  সহকারী মনিটরিং অফিসার শেরপুর মো.সিদ্দিকুর রহমান সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেরপুর সদর,মো. আতাউর রহমান সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেরপুর সদর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

প্রধান শিক্ষক হাজেরা আক্তারের সভাপতিত্ব  প্রধান অতিথি মো. মোফাজ্জল হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অন্যান্য অতিথিগন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 

এ সময় শিক্ষার্থীরাও ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে এমপি মহোদয়কে সম্মানিত করে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর করে তোলে।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বলেন মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতিই শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার প্রেরণা। বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ গৌরবময় অর্জন শুধু বিদ্যালয়ের নয়, বরং সমগ্র ন উপজেলার জন্যও আনন্দ ও গর্বের বিষয়। কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪