| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ২১:৫৮:২৩:অপরাহ্ন  |  ১৬০৭৪ বার পঠিত
লক্ষ্মীপুরে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের রায়পুরে মোল্লা মোহাম্মদ আব্দুল কাদের একাডেমির সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কেরোয়া ইউনিয়নে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ দুই যুগ ধরে মোল্লা মোহাম্মদ আব্দুল কাদের একাডেমি সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। একাডেমির প্রতিষ্ঠাতা এম এম এ কাদেরের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও সাফল্য ক্রমাগত এগিয়ে যাচ্ছে। 

বক্তাদের অভিযোগ, প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এর সুনাম ক্ষুণ্ন এবং অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটি ও এর প্রতিষ্ঠাতা এম এম এ কাদেরকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তারা।

‎এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেরোয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাটোয়ারী, রায়পুর উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ আলী, কেরোয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহীন নেওয়াজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন অলী, সিনিয়র শিক্ষক মো. আরিফ হোসেন ও সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন লিয়াকত পাটোয়ারী, সাখাওয়াত মেম্বার, মেহেদী হাসান ডালিম, মো. হাবিবুর রহমান রাজু, আলী আকবর, আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪