| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ১২:৩৮:৪৯:অপরাহ্ন  |  ৮২০ বার পঠিত
পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’সহ মোঃ কাদেরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের আনুমানিক জব্দমূল্য ৩২ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধীন মিস্ত্রিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। মিস্ত্রিপাড়া বিওপির হাবিলদার মোঃ সোহেল রানার নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদেরুল ইসলামকে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ১০০ মিলিলিটার ধারণক্ষমতার ৮০ বোতল ভারতীয় ‘WINCEREX COUGH SYRUP’ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, তরুণ সমাজ ও দেশকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪