| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমদানি বাড়ছে যুক্তরাষ্ট্র থেকে, আরো সহযোগিতা চায় বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ১২:৫২:৫৬:অপরাহ্ন  |  ৭২৮ বার পঠিত
আমদানি বাড়ছে যুক্তরাষ্ট্র থেকে, আরো সহযোগিতা চায় বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি দেশটির কাছ থেকে আরো অর্থনৈতিক সহায়তা প্রত্যাশা করছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাওয়া যায়নি।

তবে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে এখন আরো সহযোগিতা আশা করছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর)ব্যাঙ্ককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, ঋণ ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।

আমির খসরু বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার পাশাপাশি সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের এই অগ্রগতির প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থে যুক্তরাষ্ট্রের আরো সহায়তা পাওয়া উচিত বলে মনে করে সরকার।

তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ তেমন সহায়তা পায়নি। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়ায় বাংলাদেশের জন্য আরো সহযোগিতা পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

অর্থমন্ত্রীর মতে, দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ঋণ ব্যবস্থাপনা ও বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪