গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় 'ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড'নামক একটি ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সির্ভিসের টঙ্গী,গাজীপুর ও উত্তরাসহ আশপাশের ১৮টি ইউনিট।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার 'ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড' নামক একটি ওষুধের কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের ১৮টি ইউনিট এসেছে। তারা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো.তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১৮টি ইউনিট কাজ করছে৷ তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম