| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে শাপলা সংস্থার উদ্যোগে প্রজন্ম সোপান প্রকল্পের রাউন্ডটেবিল সংলাপ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ২০:৩১:৫৩:অপরাহ্ন  |  ১২৮১ বার পঠিত
ময়মনসিংহে শাপলা সংস্থার উদ্যোগে প্রজন্ম সোপান প্রকল্পের রাউন্ডটেবিল সংলাপ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার বাস্তবায়নে প্রজন্ম সোপান প্রকল্পের গত ছয় মাসের লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক মিডিয়া অ্যডভোকেসি রাউন্ডটেবিল সংলাপ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক উম্মে হাবীবা মীরা। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নগরীর ১৬ অতুল চক্রবর্তী রোডে প্রজন্ম সোপান প্রজেক্ট অফিস হলরুমে প্রজেক্ট ইমপ্লিমেন্টিং অফিসার মোহাম্মদ মফিজুল হকের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার ওসি (অপারেশনস) আজিজুল হক, চ্যানেল আই স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহাম্মদ, দৈনিক বাংলা বাজার ময়মনসিংহ প্রতিনিধি ফারুক আহমেদ, ঢাাকার ডাক ময়মনসিংহ ব্যুরো সাইফুল ইসলাম, দৈনিক মানব কন্ঠ ময়মনসিংহ প্রতিনিধি মনিরুজ্জামান, দৈনিক গণ মুক্তি ময়মনসিংহ প্রতিনিধি জহির রায়হান, সাংবাদিক রাসেল হোসাইন, এনামুল হক ছোটন প্রমুখ। 

উল্লেখ্য, প্রজন্ম সোপান প্রকল্প টি সুইজারল্যান্ড এর জেনেভা ভিত্তিক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফ্রো ভিকটিমস দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় শাপলা মহিলা সংস্থার মাধ্যমে ময়মনসিংহ, রাজবাড়ী, ফরিদপুর জেলার ৪ টি যৌনপল্লীর যৌনকর্মী, মাইনর সেক্স ওয়ার্কার, কিশোরী, মা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, অধিকার, স্বাস্থ্য, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪