| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর সমন্বয় সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ২৩:৩১:৫৮:অপরাহ্ন  |  ১০৪০ বার পঠিত
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর সমন্বয় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লক্ষীছড়ি জোন সদর দপ্তরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।

সভায় ৩আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, বিভিন্ন পূজামণ্ডপের পুরোহিত ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা, আনসার-ভিডিপি কর্মকর্তা, লক্ষীছড়ি, দুল্যাতলী ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান, কারবারি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ১৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পূজা চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

জোন অধিনায়ক বলন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখা এবং সকল ধর্মের উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪