| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মাঠে সক্রিয় শরীয়তপুরের নেতা রনি সিকদার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ১৩:১৬:০৯:অপরাহ্ন  |  ৬৯২ বার পঠিত
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মাঠে সক্রিয় শরীয়তপুরের নেতা রনি সিকদার

শরীয়তপুর প্রতিনিধি: আগামী ২৭ অক্টোবর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সক্রিয় রয়েছেন শরীয়তপুর জেলা যুবদল নেতা নাজমুল হাসান রনি সিকদার। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল ও সার্থক করতে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবিরের নেতৃত্বে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

এব্যাপারে যুবদলের তৃণমূল নেতাকর্মীরা বলেন,  নাজমুল হাসান রনি সিকদার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছেন। আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে তাঁর উদ্যোগ ও সাংগঠনিক তৎপরতা গুরুত্বপূর্ণ। আমরা চাই, দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এবিষয়ে নাজমুল হাসান রনি সিকদার বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবিরের নেতৃত্বে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি বলেন, আমি যুবদলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশ ও দলের স্বার্থে কাজ করার পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সংগঠনকে শক্তিশালী করা এবং জনকল্যাণে ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।

উল্লেখ্য, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী সিকদার পরিবারের সদস্য নাজমুল হাসান রনি সিকদার; সেলিম মিয়া পরিবারের মেয়ের ঘরের সন্তান এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম এর ভাগিনা। পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি শরীয়তপুর জেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪