| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদায়ী এসিল্যান্ড নাহিদুল হককে কাপাসিয়া প্রেসক্লাবের সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ১৭:৫১:৪৯:অপরাহ্ন  |  ৭৩৯ বার পঠিত
বিদায়ী এসিল্যান্ড নাহিদুল হককে কাপাসিয়া প্রেসক্লাবের সংবর্ধনা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হককে বিদায় সংবর্ধনা দিয়েছে কাপাসিয়া প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, নুরুল আমিন সিকদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কোষাধ্যক্ষ সফিকুল আলম সবুজ, এনটিভি অনলাইনের প্রতিনিধি একলাস উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাইটিভির প্রতিনিধি ইফরাত হোসাইন সজিব, সাংবাদিক উত্তম কুমার দাস, শরীফ সিকদার, হাবিবুর রহমান হাবিব ও মোজাম্মেল হকসহ স্থানীয় সাংবাদিকেরা।

অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হকের কর্মজীবন ও কাপাসিয়ায় দায়িত্ব পালনকালের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। এ সময় ইউএনও মো. হাফিজুল হক, প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম ও নুরুল আমিন সিকদার বক্তব্য দেন।

বক্তারা বলেন, কর্মজীবনে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও দায়িত্ব পালনের সময় সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক দীর্ঘদিন স্মৃতিতে অমলিন থাকে। কাপাসিয়ায় দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তার বিভিন্ন কর্মকাণ্ড স্মরণ করে তাঁরা তাঁর আগামী কর্মজীবনের সাফল্য কামনা করেন।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও মোহাম্মদ নাহিদুল হক দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ সময় তাঁকে শুভকামনা জানানো হলে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে সাফল্য কামনা করে দোয়া করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪