| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈষম্যের অভিযোগ বদলগাছী সাংবাদিকদের নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা বর্জন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ২০:৪৪:৪৮:অপরাহ্ন  |  ৬৩২ বার পঠিত
বৈষম্যের অভিযোগ বদলগাছী সাংবাদিকদের নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা বর্জন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা বয়কট করেছেন স্থানীয় দুই সংগঠনের সাংবাদিকরা। অনুষ্ঠান আয়োজনে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ‘বদলগাছী উপজেলা প্রেসক্লাব’ এবং ‘বদলগাছী সাংবাদিক ইউনিয়ন’-এর সাংবাদিকবৃন্দ একযোগে এ সভা বর্জন করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বদলগাছী থানা প্রাঙ্গণে নবনিযুক্ত ওসির সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পরিচয় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শুরু হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের প্রাথমিক পরিচয় পর্ব সম্পন্ন হয়।

সভা আয়োজনের সার্বিক প্রক্রিয়া ও আহ্বানে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে—এমন অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে সভা বর্জন করে স্থান ত্যাগ করেন উপস্থিত সাংবাদিকেরা।

উপস্থিত সাংবাদিকদের দাবি, থানার দায়িত্বশীলদের পক্ষ থেকে মতবিনিময় সভা আয়োজনের ক্ষেত্রে  গণমাধ্যমকর্মীকে সমান মূল্যায়ন করা হয়নি। একদিন আগে একাংশ সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করেন এবং পরের দিন ১৫ অক্টোবর অন্য সাংবাদিকদের নিয়ে আর একটি মত বিনিময়ের আয়োজন  করেন, এতে সাংবাদিকদের মধ্যে বিভাজনের সম্ভাবনা দেখা দেয়। 

 পেশাগত জায়গায় এই ধরনের বৈষম্যমূলক আচরণ সাংবাদিকতার পরিবেশকে ক্ষুণ্ণ করেছে। তাই প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা সর্বসম্মতিক্রমে সভা বর্জনের ডাক দেন।

মতবিনিময় সভা বর্জনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি মো. ফেরদৌস হোসেন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাংলা টিভি ও আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুক্ত খবরের প্রতিনিধি শহিদুল ইসলাম, বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি এ.বি.এস রতন ,বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক  জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি  মোঃ রকি হোসেন, বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক গ্রিন টিভি ও দৈনিক নিরেপক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়ার শাওন, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্ত সকাল প্রতিনিধি  জাহাঙ্গীর আলম,দৈনিক ইনকিলাব প্রতিনিধি এনামুল কবির এনাম, 

দৈনিক স্বাধীন দেশের আবু রাইহান লিটন, উপজেলা প্রেসক্লাবের  যুগ্ম সাধারণ সম্পাদক  সোনালী কন্ঠের প্রতিনিধি  মুজাহিদ হোসেন,  দৈনিক আমাদের পত্রিকা প্রতিনিধি  ফারুক হোসেন, দৈনিক গণমুক্তি প্রতিনিধি ফিরোজ হোসেন,  দৈনিক স্বাধীন সময় প্রতিনিধি রবিউল ইসলাম,দৈনিক বাংলাদেশ সমাচারের ফজলে রাব্বি, মানবাধিকার প্রতিদিনের  রুহুল আমিন, দৈনিক অভয়নগর প্রতিদিন, রফিকুল ইসলাম হিমু প্রমূখ।

ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে নওগাঁর বদলগাছী উপজেলার স্থানীয় সাংবাদিক মহল ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪