| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ২ শতাধিক হিন্দু পরিবারের মাঝে জামায়াত নেতা এরশাদের উপহার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ২১:৪৫:৩০:অপরাহ্ন  |  ৮১৭ বার পঠিত
বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ২ শতাধিক হিন্দু পরিবারের মাঝে জামায়াত নেতা এরশাদের উপহার

বগুড়া প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের দুই শতাধিক পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন জামায়াত নেতা ও বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের সেউজগাড়ী দুর্গাপূজা মন্দিরে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, ধুতি ও খাদ্যসামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন সেউজগাড়ী দুর্গাপূজা মন্দিরের উপদেষ্টা দিলীপ কুমার দেব, মন্দির পরিচালনা কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক ওয়াকি দেব, সমাজসেবক আলিফ মাহমুদ, সাদ্দাম হোসেন, আলফাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে শহরের রেলওয়ে কলোনি পূজামণ্ডপেও উপহারসামগ্রী বিতরণ করেন এরশাদুল বারী এরশাদ। এ সময় মণ্ডপের সভাপতি নয়ন বাঁশফোড় ও জীবন তরণী বাঁশফোড়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪