| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জামায়াতের ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন ৪ নম্বর ওয়ার্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ১২:৪০:০২:অপরাহ্ন  |  ২৬৪ বার পঠিত
বগুড়ায় জামায়াতের ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন ৪ নম্বর ওয়ার্ড

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ৪ নম্বর ওয়ার্ড। শুক্রবার সকালে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৮ নম্বর ওয়ার্ডকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ৮ নম্বর ওয়ার্ড। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে তানিম ও রাতুল ১৬ রান করে করেন।

জবাবে ব্যাট করতে নেমে ছনির ১৭, তানভীরের ১৬ ও রায়হানের ১৪ রানের সুবাদে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৪ নম্বর ওয়ার্ড। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের ছনি ‘ম্যান অব দ্য ফাইনাল’ এবং রানার্সআপ দলের তানিম ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার সেক্রেটারি ও আসন্ন বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শাফিক।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা মাহফুজ মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী এরশাদুল বারী এরশাদ, মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল কুদ্দুস এবং ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাহবুবুর রহমান রানা।

এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান, মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের যুগ্ম সম্পাদক নামিরুল হক জার্জিস, নির্বাহী কমিটির সদস্য আবু সুফিয়ান পলাশ, মোকাম্মেল হোসেন, ফজলুল করিম বিপুল, দেলোয়ার হোসেন এবং টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব মোস্তফা মোঘলসহ অন্যরা।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে একটি করে খাসি পুরস্কার দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪