| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের হাত শক্তিশালী করা এখন জরুরি: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ১৬:৪৫:১২:অপরাহ্ন  |  ১৯৬ বার পঠিত
তারেক রহমানের হাত শক্তিশালী করা এখন জরুরি: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশের প্রয়োজনে তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, “সবাই মিলে সহযোগিতা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাটাই এ মুহূর্তে খুব জরুরি।”

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য যে যেখানে আছেন, সেখান থেকেই সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সামনের দিনগুলো এগিয়ে নিতে হবে। দলমত-নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে সবাইকে চেষ্টা করতে হবে। তা সম্ভব হলে নিয়মিত কার্যক্রমের মধ্য দিয়েও দেশের উন্নয়ন এগিয়ে নেওয়া যাবে।

তিনি বলেন, গত ১৭-১৮ বছরে বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না। ওই পরিস্থিতি সবাই নিজ নিজ অবস্থান থেকে মোকাবিলা করেছেন। এখন দেশে স্বাভাবিক জীবন ফিরে এসেছে। তিন বছর আগেও এমন স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার কথা অনেকে ভাবতে পারেননি। এখন এই স্বাভাবিক পরিস্থিতি ধরে রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, “এতদিন আমরা রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদের জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে।”

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ অনেকে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪