| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪০ দিন নামাজ পড়ায় ৩ শিশুকে বাইসাইকেল উপহার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ১৮:৩৫:১১:অপরাহ্ন  |  ৩২১ বার পঠিত
৪০ দিন নামাজ পড়ায় ৩ শিশুকে বাইসাইকেল উপহার

বগুড়া প্রতিনিধি: টানা ৪০ দিন নামাজ পড়ায় ৩ শিশু নামাজিকে বাইসাইকেল উপহার দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড শাখা। 

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুময়া জহুরুল নগর এলাকার বাইতুন নুর জামে মসজিদ এলাকায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাচনে ৪ নং ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান। 

প্রফেসর মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৬ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম রেজা, ব্যাংকার আব্দুল কুদ্দুস মন্ডল, মসজিদের খতিব মাওলানা মোঃ আনোয়ার হোসেন খাঁন, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাওলানা মমিনুল ইসলাম ফরহাদ, আব্দুস সোবাহান, খলিলুর রহমান, প্রফেসর আব্দুল বারী, আব্দুল কাদের, আবুল হোসেন, আব্দুল আলিম, আবু সালেক, জাসাদ ছালাবা সুজন, আব্দুস ছালাম, জাকিরুল ইসলাম প্রমুখ। 

সেরা নামাজি হলেন জাবির আহনাফ, নিয়ামুল মোর্শেদ রাদ ও আব্দুল মোহায়মিন সোহেল। অনুষ্ঠানে ১৮ জন প্রতিযোগির মধ্যে বাকী ১৫ জনকে ছাতা ও  সবাইকে বই টুপি উপহার দেয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪