| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঁচপুরে গ্যাস বিস্ফোরণ: আইসিইউতে চারজনেরই মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ১৮:৫৯:৪৭:অপরাহ্ন  |  ৫০২ বার পঠিত
কাঁচপুরে গ্যাস বিস্ফোরণ: আইসিইউতে চারজনেরই মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনের সবাই মারা গেছেন। সর্বশেষ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি। তিনি দুর্ঘটনাকবলিত বাড়িটির কেয়ারটেকার ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মারা যান শরীফ ও তাঁর স্ত্রী রোজিনা। একই দিন দুপুর সোয়া দুইটায় মারা যান রোজিনার ভাই রিয়াজ। তাঁরাও একই ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কাঁচপুরের একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শরীফ, তাঁর স্ত্রী রোজিনা, রোজিনার ভাই রিয়াজ ও বাড়িটির কেয়ারটেকার রনি দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজনেরই মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪