| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুণীর ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকি, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুবক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ১৯:০১:৪২:অপরাহ্ন  |  ৪৯১ বার পঠিত
তরুণীর ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকি, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নেওয়া এবং তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও টাকা দাবির অভিযোগে রবিউল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উল্টাডাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। রবিউল ওই গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, সম্পর্কের একপর্যায়ে বিভিন্ন অজুহাতে তরুণীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নেন রবিউল। পরে তার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও লাখ লাখ টাকা দাবি করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী তরুণীর মা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হুমকির বিষয়টি তরুণী পরিবারের সদস্যদের জানালে তারা আইনের আশ্রয় নেন। মামলার পর বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের উল্টাডাব এলাকায় অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার ভোররাতে রবিউলকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের সময় রবিউলের ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া তার সাত থেকে আটটি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪