| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ১৯:০৫:০৯:অপরাহ্ন  |  ৪৫৪ বার পঠিত
আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর নাদিম আকন্দ (৩৬) নামে এক শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি ভাড়া ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ।

নিহত নাদিম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকাল ৭টার দিকে নাদিম নিখোঁজ হন। শুক্রবার সকালে দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে তাঁর ছেলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় নাদিমের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘরটিতে নড়াইল জেলার হাকিম মোল্লা নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নিহতের স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, দাম্পত্য কলহের জেরে নাদিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, নিহতের পারিবারিক ও দাম্পত্য বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে। তদন্তের বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪