| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৬ ইং | ১১:০২:১৬:পূর্বাহ্ন  |  ১৭৬ বার পঠিত
কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুন লেগে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অনেকে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য বলেন, ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে।

সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়। অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।

আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪