| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরাগ থেকে ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ১৫:৫৯:২৬:অপরাহ্ন  |  ৬০৩৩ বার পঠিত
তুরাগ থেকে ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি  মো. বিপ্লব খান (৩৩) কে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। 

সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টরের একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তুরাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সোমবার গভীর রাতে তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টরে ‘চামেলী ভবন’ এর ১১ তলার একটি সাব-লেট বাসায় অভিযান চালিয়ে   রাত আনুমানিক ১টা ৫ মিনিটে বিপ্লব খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

গ্রেপ্তারকৃত বিপ্লব খান খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে। তার বর্তমান ঠিকানা রাজধানীর তুরাগ থানা এলাকা হলেও তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান বদলে আত্মগোপনে ছিল।

রাজনৈতিক পরিচয়ে জানা যায়, বিপ্লব খান দীর্ঘদিন ধরে ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পান। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণার পর থেকে তিনি বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে থেকে কার্যক্রম পরিচালনার চেষ্টা করছিলেন বলে দাবি পুলিশের। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাম ভাঙিয়ে যেকোনো অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট তথ্য ও আত্মগোপনের খবরের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪