ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এশীয় বাজারে দিনের শুরুতে লেনদেনে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি কমে যায়। খবর রয়টার্স’র।সংবাদ সাবস্ক্রিপশন
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেলে ১ ডলার ৫১ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে ১১১ ডলার ৯২ সেন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেলে ১ ডলার ৭৮ সেন্ট বা ১ দশমিক ৭৪ শতাংশ কমে ১০২ ডলার ৩৪ সেন্ট হয়েছে।
ইরান যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে ইরানি ও কাতারি কর্মকর্তাদের টানা তৃতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাওয়ার পর বাজারে তেলের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কূটনৈতিক আলোচনার অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম