| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রথম আলোর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ০৫:০৮:৫১:পূর্বাহ্ন  |  ২২০৯৩৯৮ বার পঠিত
ধর্মীয় অনুভূতিতে আঘাত  প্রথম আলোর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার:  প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও গ্রাফিকস ডিজাইনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন এ তথ্য জানান।

 এর আগে গত ২৮ এপ্রিল নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। যা কুকুরের ছবিসংবলিত। ওই ব্যঙ্গাত্মক কার্টুন ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪