| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ০৯:০২:১৪:পূর্বাহ্ন  |  ২৮২৭৪৫১ বার পঠিত
ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবির ক্যাপশন: ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে লাইসেন্স বিহনী অবৈধভাবে ঔষধ বিক্রির দায়ে দুই ফার্মেসী মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে অবৈধ এবং লাইসেন্সবিহীন ঔষধ বিক্রির জন্য দুটি ফার্মেসী মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪