| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধান সংশোধনে একক দলের আধিপত্য চায় না জামায়াত

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৫ ইং | ০৪:০৮:৫১:পূর্বাহ্ন  |  ২১৭১৯১৪ বার পঠিত
সংবিধান সংশোধনে একক দলের আধিপত্য চায় না জামায়াত

রিপোটার্স২৪ ডেস্ক : সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোনো দলের একক ক্ষমতার বিরোধিতা করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংবিধানের সংশোধনীতে একক দলের ক্ষমতার বিষয়টি আমরা চাই না। মেজরিটি পার্টি বা অন্যান্য দল মিলে রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক। সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য জরুরি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে—এটা আমরা সমর্থন করি। কোনো একক দল বা কেবল সরকারি দল একচেটিয়াভাবে সংবিধান সংশোধন করবে—এটা আমরা চাই না।’ তাহের বলেন, ‘সংবিধানে গণভোটের বিধান যুক্ত করার পক্ষে মত দিয়েছে জামায়াত। এছাড়া, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব এবং পিআর পদ্ধতির প্রতি সমর্থন করি আমরা।’ তিনি বলেন, ‘নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সংসদে নারী আসন ১০০-তে উন্নীত করার প্রস্তাবেও জামায়াত একমত হয়েছে।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪