| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ১২:২০:৪৮:অপরাহ্ন  |  ১৯০১৮৮০ বার পঠিত
পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর শেষ করে মাত্র ক’দিনের ব্যবধানে নতুন চ্যালেঞ্জ সামনে লিটন দাসের দলের। 

শনিবার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। লিটন দাস টসে জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

একাদশে একমাত্র পরিবর্তন

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টির একাদশে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। বাঁহাতি পেসার শরীফুল ইসলামের পরিবর্তে দলে ঢুকেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ইনজুরি থেকে ফিরে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন তাসকিন।

বাংলাদেশের একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

পাকিস্তানের একাদশ:

সাইম আইয়ুব, ফখর আহমেদ, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪