| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাওয়ার প্লেতে ৪১ রানে নেই ৪ উইকেট

বাংলাদেশের বোলিং তোপে পাকিস্তানের টপ অর্ডার ধস

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ১২:৪৬:২১:অপরাহ্ন  |  ১৯০১৮৫৪ বার পঠিত
বাংলাদেশের বোলিং তোপে পাকিস্তানের টপ অর্ডার ধস
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। আর লিটন দাসের সেই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক ছিল, তা প্রমাণ করে দিলেন টাইগার বোলাররা। তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৪১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে সফরকারী পাকিস্তান।

পাকিস্তানের ইনিংস শুরু করেন ফখর জামান ও সাইম আইয়ুব। প্রথম ওভারেই ফখরের উইকেট তুলে নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেখ মেহেদীর করা বলে ফাইন লেগে সহজ ক্যাচ ফেলেন তাসকিন আহমেদ, হতাশায় পোড়ে দল।

তবে সেই হতাশা বেশি সময় স্থায়ী হয়নি। দ্বিতীয় ওভারে বল হাতে আসা তাসকিন নিজেই প্রতিশোধ নেন। ৬ রান করা সাইম আইয়ুব বড় শট খেলতে গিয়ে ডিপ ফাইন লেগে দাঁড়ানো মোস্তাফিজের হাতে ধরা পড়েন।

তৃতীয় ব্যাটার হিসেবে নামা মোহাম্মদ হারিস শুরু থেকেই আগ্রাসী ছিলেন, কিন্তু বেশি দূর যেতে পারেননি। শেখ মেহেদীর বিপক্ষে টাইমিং মিস করে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা শামীম হোসেন পাটোয়ারীর হাতে ধরা পড়েন তিনি। করেন মাত্র ৪ রান।

পঞ্চম ওভারে আসে আরেকটি বড় ধাক্কা। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে অনেকটা ফাঁদে ফেলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তরুণ পেসার তানজিম সাকিব। তার কাঁটানো ডেলিভারিতে খোঁচা দিয়ে ফেরেন ৫ রানে।

পাওয়ার প্লে’র শেষ ওভারে হাসান নওয়াজকে ফিরিয়ে দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন তিনি।

৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪১ রান, উইকেট হারিয়েছে ৪টি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং, সঠিক লাইন-লেংথ এবং কার্যকর ফিল্ডিংয়ে একেবারে কোণঠাসা সফরকারীরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সাত ওভার খেলে চার উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৪৩রান।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪