| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মর্যাদাপূর্ণ চেয়ারে বসে কেউ দেশের এত বড় ক্ষতি করেনি : খাইরুল হককে নিয়ে জামায়াত আমিরের পোস্ট

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ০৪:৫৬:০০:পূর্বাহ্ন  |  ২১৫৬৩৪৯ বার পঠিত
মর্যাদাপূর্ণ চেয়ারে বসে কেউ দেশের এত বড় ক্ষতি করেনি : খাইরুল হককে নিয়ে জামায়াত আমিরের পোস্ট

রিপোর্টার্স২৪ ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের আমীর ড. শফিকুর রহমান। 


তার ভেরিফায়েড পেইজে তিনি লিখেছেন-

অপেক্ষায় রইলাম...

এবিএম খাইরুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। নাহ, কোনোমতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি।

এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠনসহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল।

তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায়বিচারই প্রত্যাশা করি। ন্যায়বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন — এই আশাই রাখি।



রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪