| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিস্ট আ. লীগ মানুষের ভোটের অধিকার-গণতন্ত্র ধ্বংস করেছে: আব্দুল খালেক

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ২৩:২৩:৫০:অপরাহ্ন  |  ১৪৬৩৩২৭ বার পঠিত
ফ্যাসিস্ট আ. লীগ মানুষের ভোটের অধিকার-গণতন্ত্র ধ্বংস করেছে: আব্দুল খালেক
ছবির ক্যাপশন: ফ্যাসিস্ট আ. লীগ মানুষের ভোটের অধিকার-গণতন্ত্র ধ্বংস করেছে: আব্দুল খালেক

কুড়িগ্রাম প্রতিনিধি : আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে রাজাকার হয়েছে মুক্তিযোদ্ধা। বিগত ১৬ বছরে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী খুন, গুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের কৃষকদল ও মৎস্যজীবী দলের পরিচিতি সভা ও বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে এ সব কথা বলেন তিনি। 

আব্দুল খালেক, ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল বাংলাদেশের ফেরাউন। তিনি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়ে ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়েছেন। স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে। নতুন করে হামলার অপেক্ষায় আছে। তাদের প্রতিহত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি। খাল ও নদী খনন করে কৃষকের জন্য সেচের ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান, যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪