| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ১০:১৩:৪৭:পূর্বাহ্ন  |  ১৪৫৫৫৬৬ বার পঠিত
লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

রিপোর্টার্স২৪ ডেস্ক : লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে লালমনি এক্সপ্রেসের ২টি বগি উল্টে যায় এবং বেশ কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল।

একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াশফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম কালের কণ্ঠকে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খোঁজখবর নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪