| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ে মায়েদের অবদান কখনো ভুলা সম্ভব না: চাঁদপুর জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৫ ইং | ০৭:৫৫:৪৩:পূর্বাহ্ন  |  ১৬৬৯২৮৫ বার পঠিত
জুলাইয়ে মায়েদের অবদান কখনো ভুলা সম্ভব না: চাঁদপুর জেলা প্রশাসক
ছবির ক্যাপশন: চাঁদপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে চাঁদপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ আগষ্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

আলোচনা সভার শুরুতে ‘মাদার’স অফ জুলাই’ শীর্ষক ডকুমেন্টারি উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তঅ তপন বেপারী। ডকুমেন্টারি দেখে পুরো অনুষ্ঠানস্থলের সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন। যেখানে জুলাইয়ের মায়েদের স্মৃতিবিজড়িত কথাগুলো ফুটে উঠে।  

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মায়েদের সম্মোহনী ক্ষমতা রয়েছে। মায়েরা যদি সন্তানদের রাস্তায় যেতে না দিতো তাহলে আপনারা আন্দোলনে যেতে পারতেন না। মায়েরা সন্তানের কথা চিন্তা করেন ঠিকই তাঁরাই আবার দেশের জন্যেও চিন্তা করেছেন। যার কারণে অনেক মায়েরাই আন্দোলনে যেতে সন্তানদের সহায়তা করেছেন। মায়ের সেই ত্যাগ, সহযোগিতা, সেই অবদান কখনোই ভুলা সম্ভব না। মায়েরা সন্তানদের আন্দোলনে অংশগ্রহণের প্রেরণা দিয়েছেন তাঁদেরকে সালাম দেয়া উচিত। 

তিনি বলেন, আজকের মেয়েরা নিরাপদের থাকবে এটাই আমাদের বাংলাদেশ। মেয়েরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং না হয়, তারা যেন রাস্তা নিরাপদে চলাফেরা করতে পারে সেজন্যে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি অ্যাড. মো. শাহাজাহান মিয়া, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কোহিনুর বেগম।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জুলাই মায়েরা ও সম্মুখ যোদ্ধারা সমাবেশে উপস্থিত ছিলেন। 

সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকেয়া খাতুনের সঞ্চালনায় জুলাই মায়েদের পক্ষ থেকে বক্তব্য দেন সম্মুখসারীর যোদ্ধা শিক্ষার্থী নাজমুন্নাহার, সানজিদা আক্তার সাঞ্জু ও মরিয়ম মাহী।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪