| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৫ ইং | ১৪:১২:১০:অপরাহ্ন  |  ১৬৮৫৮৫৬ বার পঠিত
স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক

স্টাফ রিপোর্টার,  চাঁদপুর : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশমন। কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সংঘাত নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সম্ভব নয়।

শনিবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গনজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে, খেলাফতের বাংলাদেশ। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত ১৫ বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছে। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, তারাই মাইনাস হবে।

জনসভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনীত প্রার্থী মুফতী আনিছুর রহমান কাসেমী।

সংগঠনের উপজেলার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতউল্লাহ আমিন।

আরও বক্তব্য দেন জেলা সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা (পশ্চিম) জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি ও কচুয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু হানিফ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪