| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে একই রাতে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৫ ইং | ০২:০৩:৩২:পূর্বাহ্ন  |  ২৮০১৩০৩ বার পঠিত
বাউফলে একই রাতে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

বাউফল প্রতিনিধি : 
বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে এক রাতে ১১টি দোকান ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে চোরের দল ধারাবাহিকভাবে বাজারের বিভিন্ন দোকান ও বসতবাড়িতে প্রবেশ করে নগদ টাকা, পণ্যসামগ্রীসহ মালামাল লুট করে নিয়ে যায়। 

চুরি হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—মালেক মৃধার মুদি দোকান,  আসাদুল তালুকদারের মিল ও সার-কিটনাশকের দোকান, সালাউদ্দিন মৃধার মুদি ও মনোহারী দোকান, জাকির ডাক্তারের ফার্মেসি, গণেষ দাসের মুদি দোকান, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্ট দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, হালিম হাওলাদারের বসতবাড়ি এবং তাতেরকাঠী রাস্তার মাথা এলাকার দুটি মুদি-মনোহারী ও চা দোকান।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একসাথে এতগুলো দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। ওই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, সম্প্রতি ইউনিয়নটিতে  হাত বাড়ালেই মিলছে মাদক। এর সাথে নেশাপানকারীদের সংশ্লিষ্টতা থাকতে পারে। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান জামান সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শনে একটি পুলিশের টিম রওয়ানা হয়ে গেছে, দেখি পৌছেছে কিনা।  দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪