| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ০৫:৫০:৩৭:পূর্বাহ্ন  |  ১৬৫৬৫৮৯ বার পঠিত
চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন
ছবির ক্যাপশন: ষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর প্রতিনিধি :

গেল বছর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ হন। আন্দোলনের একবছর পর ৩৬ জুলাইতে জেলা জুড়ে সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

পর্যাক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।


অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইনের বাবা মো. জসিম রাজাসহ স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার সকল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন আজকে ৩৬ জুলাই। গত বছর এই সময়টাতে আমাদের অনেক যোদ্ধা শহীদ হয়েছেন। আজকে আমরা সমবেত হয়েছি সকল শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আশাকরি আল্লাহ তাদের শান্তিতে রাখবেন এবং এই দিনে সকলের জন্য দোয়া করি। যেন আমাদের দেশটা ভালোভাবে চলে। চাঁদপুরে ৩১জন শহীদ রয়েছেন প্রত্যেক শহীদের কবরে আমাদের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশার লোকজন শ্রদ্ধা নিবেদন করবেন।

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, আজকে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষ্যে জেলা জুড়ে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশা করি সকলে দিনটি সু-শৃঙ্খলভাবে পালন করবে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আপনারা জানেন ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। এই দিন চাঁদপুরে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সমবেত হয়েছি। শহীদদের রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


. রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪