| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে জুলাই বিপ্লব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ১৩:০৮:৫০:অপরাহ্ন  |  ১৬৫২৮১৪ বার পঠিত
চাঁদপুরে জুলাই বিপ্লব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : 
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন 'আমাদের চোখে জুলাই বিপ্লব, এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরে জুলাই বিপ্লব বিতর্ক উৎসব পালন করা হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টায় সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানের ব বর্ষপূর্তি উপলক্ষে 'আমার চোখে বিপ্লব শিল্প' কৃষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন। আমি এই আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। বিতর্ক মানুষকে আত্মবিশ্বাসই করে। ‌ নিজের এবং অপরের সম্পর্কে জানার আগ্রহ তৈরি করেন। ব্যক্তিকে যৌক্তিবান এবং নীতিবান হিসেবে গড়ে তুলুন।  আমরা নতুন বাংলাদেশ গঠনে যৌক্তিবান মানুষ চাই। আমরা শিক্ষিত, মার্জিত জ্ঞানগর্ভ ধারণ নতুন প্রজন্ম চাই।

তিনি বলেন , বৈষম্য নিজে থেকে দূর করতে হবে। নিজের থেকে বৈষম্য দূর করতে না পারলে সমাজ পরিবর্তন হবে না। সবার আগে নিজেকে যোগ্য এবং দক্ষ করে তুলতে হবে। দক্ষ এবং যোগ্য মানুষ সমাজের জন্য ভালো কিছু দিতে পারবে। আমাদের নতুন প্রজন্ম দক্ষ এবং যোগ্য হয়ে উঠবে সেই প্রত্যাশা রাখছি।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়ার সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুল মান্নান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড.মোঃ ইকবালুর রহমান, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। 

সমাপনী অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন ডিবেট ক্লাব অব চাঁদপুরের সভাপতি মোঃ মেহেদী হাসান ও বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক মো. ফাহাদ হোসাইন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনিরা আক্তার পল্লবী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম। প্রতিযোগিতায় পুরো জেলার প্রায় ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করেন।

কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন চাঁদপুর সরকারি কলেজ ও রানার আপ চাঁদপুর সরকারি মহিলা কলেজ। 

স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার আপ চাঁদপুর সরকারি মাতৃপীঠ  উচ্চ বিদ্যালয়

বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতা করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, ডিবেট ক্লাব অব চাঁদপুর, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম ও চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪